
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কারাবন্দি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে চান। দীর্ঘদিন কারাবন্দি থাকায় নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণ ও সংসদীয় দায়িত্ব পালন করতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২১ জুন) আওয়ামি ইত্তেহাদ পার্টি (এআইপি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়। দলটির প্রতিষ্ঠাতাদের অন্যতম রশিদ জানিয়েছেন, বন্দি অবস্থায় তিনি জনগণের সমস্যা-অভিযোগ সংসদে তুলে ধরতে পারছেন না এবং কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছেন। তার এ অনুরোধ নিয়ে দলের শীর্ষ নেতারা দুই দিনের জরুরি বৈঠকে বসেছেন।
৫৮ বছর বয়সী শেখ আবদুল রশিদ, যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামেই পরিচিত, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পুনরায় গ্রেপ্তার হন এবং সন্ত্রাসবিরোধী আইনে এখনো কারাবন্দি রয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে।
বন্দি অবস্থাতেই গঠিত আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রার্থী হিসেবে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারামুল্লা আসন থেকে জয়ী হন। রশিদ পদত্যাগ করলে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এআইপি নেতৃত্ব বর্তমানে উপনির্বাচনে দলের সম্ভাবনা মূল্যায়ন করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার