জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী Karina Kaiser–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট Pinaki Bhattacharya। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে “জুলাই যোদ্ধা” হিসেবে উল্লেখ করেন।
রোববার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, “জুলাই যোদ্ধা কারিনা কায়সারের মৃত্যুতে জুলাইয়ের সব শক্তি আবার এক কাতারে দাঁড়িয়েছে। এই দৃশ্য এক গভীর সান্ত্বনার।”
তিনি আরও বলেন, “কারিনা আমাদের মনে করিয়ে দিয়েছে—জুলাই শুধু একটি মাস নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক।”
কারিনার জন্য দোয়া করে পিনাকী লেখেন, “আল্লাহ যেন কারিনাকে শহীদের মর্যাদা দান করেন। তার মৃত্যু যেন আমাদের বিভেদ ভুলিয়ে আবার ঐক্যবদ্ধ হতে শেখায়।”
লিভার জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয় Karina Kaiser-কে। পরে Christian Medical College হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।
রোববার তার মরদেহ দেশে আনা হয় এবং রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার জানিয়েছে, সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।
প্রতিবেদকের নাম 




















