কালিগঞ্জ ব্যুরো:
[caption id="attachment_7047" align="aligncenter" width="300"]
ছবিঃ কালিগঞ্জে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে ঢোকার পথে দুই বাংলাদেশি শাহীন ও মইনুদ্দিন বিএসএফের গুলিতে আহত।[/caption]
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া সীমান্তে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।
বিএসএফের গুলিবিদ্ধ আহতরা হল মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মোঃ ফজর আলীর পুত্র মোঃ শাহিন ২৯,অপরজন একই গ্রামের মোঃ গোলাম রব্বানীর পুত্র মোঃ মইনুদ্দিন(৩০)।
স্থানীয় সূত্র জানায় আহতরা ভারতের তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতো।৩রা জুন বুধবার রাত ১-৩০ মিনিটে সময় বাঁশঝাড়িয়া সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে তারা আহত হয়ে বাড়িতে অবস্থান নেয় পরে চিকিৎসার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্য চিকিৎসক তাদের যথাযথ চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।উক্ত ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক অবস্থা বিরাজ করছে।এদিকে একটি সূত্র আমাদের প্রতিনিধি কে জানায় ঘটনাটি সাতক্ষীরার কোন সীমান্ত এলাকায় ঘটছে এটা বাঁশঝাড়িয়া সীমান্তে নয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার