কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার