Crocodile-এর হামলায় দক্ষিণ South Africa-এ এক হোটেল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। দেশটির কোমাতি নদীতে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বিশাল আকৃতির একটি কুমিরের পেট থেকে উদ্ধার হয়েছে তার দেহাংশ।
নিহত ৫৯ বছর বয়সী গ্যাব্রিয়েল বাতিস্তা স্থানীয়ভাবে পরিচিত একজন হোটেল মালিক ছিলেন। গত সপ্তাহে বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর উদ্ধারকারী দল কয়েকদিন ধরে কুমিরে ভরা নদীজুড়ে অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি কুমিরকে অস্বাভাবিকভাবে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় উদ্ধারকারীদের। পরে হেলিকপ্টারের সাহায্যে প্রাণীটিকে নদী থেকে তুলে আনা হয়। স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত খাবার খাওয়ার কারণে কুমিরটি ভারী হয়ে নড়াচড়া করতে পারছিল না।
পরবর্তীতে কুমিরটিকে হত্যা করে পেট কেটে দেখা হলে ভেতর থেকে দুটি বিচ্ছিন্ন হাত, পাঁজরের হাড়ের অংশ এবং মাংসপিণ্ড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো গ্যাব্রিয়েল বাতিস্তার দেহাবশেষ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কুমিরটির পেট থেকে আরও ছয় জোড়া জুতা পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, সেগুলো অন্য নিখোঁজ ব্যক্তিদের হতে পারে। ফলে আশঙ্কা করা হচ্ছে, একই কুমির অতীতেও একাধিক মানুষের ওপর হামলা চালিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএ পরীক্ষা করা হবে। পাশাপাশি ওই এলাকায় আরও বড় ও বিপজ্জনক কুমির থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার