
কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় বিমানঘাঁটির হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্যবস্তু ছিল।
ইরান আরও দাবি করেছে, সম্প্রতি কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই ড্রোন অভিযান চালানো হয়েছে।
তেহরানের মতে, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি ও সামরিক অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
তবে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
সূত্র: আল-জাজিরা
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার