২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী ‘পতাকা যুদ্ধ’। প্রিয় দলকে সমর্থন জানাতে ভেড়ামারা উপজেলার তিন নম্বর জিকে ব্রিজের দুই পাশে দুই দলের সমর্থকরা নিজ নিজ দেশের পতাকা টাঙিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।
ব্রিজের এক প্রান্ত নীল-সাদা আর্জেন্টিনার পতাকায় সেজেছে, অন্য প্রান্তে উড়ছে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকা। বিশ্বকাপ ঘিরে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে ফুটবল উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলেছে।
সমর্থকদের ভাষ্য, এটি কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের একটি আনন্দঘন আয়োজন। তারা চান, বিশ্বকাপ উপলক্ষে সবাই উৎসবের আমেজে মেতে উঠুক এবং খেলাকে ঘিরে সম্প্রীতি বজায় থাকুক।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা দেখা যায়। তবে তারা আশা করেন, সমর্থনের এই উচ্ছ্বাস যেন কখনো অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয়।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ভেড়ামারার জিকে ব্রিজ পরিণত হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল শক্তির সমর্থকদের মিলনস্থলে। ফুটবলপ্রেমীদের কাছে এটি এখন এক উৎসবের কেন্দ্রবিন্দু।
খেলাপ্রেমীদের প্রতি স্থানীয়দের আহ্বান, দল যাই হোক, খেলা উপভোগ করুন, প্রিয় দলকে সমর্থন করুন, তবে সবসময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। বিশ্বকাপ হোক আনন্দ ও সৌহার্দ্যের উৎসব।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার