
কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে সরকার শুরু থেকেই রয়েছে এবং কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবারই ত্রাণ কিংবা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, চলমান ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের অতিরিক্ত চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিটি উপজেলায় আরও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন দ্রুত ফিরিয়ে আনা। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণের পাশাপাশি কৃষি, মৎস্য ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত সংগ্রহ করে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পাহাড়ি এলাকায় বসবাসের ঝুঁকির বিষয়েও সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের পাদদেশে বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সরকার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে বিকল্প স্থানে জমি ও ঘর নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় কাটা বা পাহাড় দখলের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মে কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার