
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এ বছর চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।
রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঈদ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, এ বছর দেশে কোরবানির জন্য পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। ফলে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে গরু ও মহিষ রয়েছে প্রায় ৫৬ লাখ ৯৫ হাজার, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখের বেশি এবং উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা কয়েক হাজারের কাছাকাছি।
মন্ত্রী জানান, সীমান্তে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।
রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসানো হবে বলেও জানান তিনি। এসব হাটে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং সাদা পোশাকেও দায়িত্ব পালন করা হবে।
তিনি আরও জানান, অনলাইনে পশু বেচাকেনায় কোনো খাজনা বা হাসিল দিতে হবে না। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার এবং ইতোমধ্যে এ বিষয়ে অভিযান শুরু হয়েছে।
সব মিলিয়ে পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় এবার কোরবানির বাজারে কোনো সংকট হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার