
মানিক হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ক্যাম্পাসে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় শিক্ষামন্ত্রীকেও প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করেন।
কর্মসূচিতে সংগঠনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ক্যাম্পাসে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। তারা প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গোলাম রব্বানী বলেন, প্রশ্নফাঁসকে কেন্দ্র করে নানা আলোচনা থাকলেও কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অস্পষ্ট অবস্থান নিচ্ছে, যা উদ্বেগজনক।
মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা ও দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার