ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল গ্যাস সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, দেশের বাজারেও সমন্বয়ের আভাস তিন দিনের ব্যবধানে দুই দফায় কমল স্বর্ণের দাম এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে দুদকের মামলায় কারাগারে, বান্দরবান সদরের পিআইও সাময়িক বরখাস্ত হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং দুর্ঘটনায় নিহত দুই সৈনিকের পরিচয় প্রকাশ মাদ্রাসাছাত্রকে পেটানোর অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা ইতালিতে বাঁধনকে মামলা পরিচালনায় সহায়তা দিচ্ছে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ক্যাশলেস লেনদেনে স্বচ্ছতা বাড়বে, কমবে দুর্নীতির সুযোগ: অর্থমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থনীতিতে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে এতে ব্যবসার খরচও কমবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘লঞ্চিং অব ডায়নামিক বাংলা কিউআর ফর ইউনিভার্সাল পেনশন স্কিম, পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ২০৩০ সালে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, গ্রিডের বাইরে থাকবে সংসদ

ডিজিটাল অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার আহ্বান

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন ও ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ডিজিটালাইজেশনের গুরুত্ব অনেক বেশি।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারেও ডিজিটাল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

বাংলা কিউআরে আন্তঃসংযোগ জরুরি

বাংলা কিউআরকে আরও কার্যকর ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা। বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আন্তঃসংযোগ না থাকলে বাংলা কিউআরের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না।

আরও পড়ুনঃ  এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে

লেনদেনের তথ্য কাজে লাগবে নীতিনির্ধারণে

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি লেনদেনের একটি তথ্যভিত্তিক রেকর্ড তৈরি হবে। এতে কর আদায় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি অনুসরণ করা সহজ হবে।

একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতের তথ্য সংগ্রহ করে তা নীতিনির্ধারণের কাজে ব্যবহার করা সম্ভব হবে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে

ক্যাশলেস লেনদেনে স্বচ্ছতা বাড়বে, কমবে দুর্নীতির সুযোগ: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থনীতিতে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে এতে ব্যবসার খরচও কমবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘লঞ্চিং অব ডায়নামিক বাংলা কিউআর ফর ইউনিভার্সাল পেনশন স্কিম, পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

ডিজিটাল অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার আহ্বান

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন ও ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ডিজিটালাইজেশনের গুরুত্ব অনেক বেশি।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারেও ডিজিটাল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।

আরও পড়ুনঃ  বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম

বাংলা কিউআরে আন্তঃসংযোগ জরুরি

বাংলা কিউআরকে আরও কার্যকর ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা। বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আন্তঃসংযোগ না থাকলে বাংলা কিউআরের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না।

আরও পড়ুনঃ  মৈত্রী-বন্ধন-মিতালী ট্রেন চালু নিয়ে মঙ্গলবার বৈঠক