
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের জন্য সহজ, ঝামেলামুক্ত ও আকর্ষণীয় এমপ্লয়ি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট সুজন সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীরা ব্র্যাক ব্যাংকের বিভিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস, এফডিআর এবং অন্যান্য আর্থিক সেবা, যা তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনাকে সহায়ক করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল। আধুনিক আবাসন, উন্নত ডাইনিং সুবিধা এবং বিভিন্ন করপোরেট ও সামাজিক আয়োজনের জন্য এটি সুপরিচিত।
অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষ থেকে ক্লাস্টার হিউম্যান রিসোর্স ডিরেক্টর নাজমুল হুদা, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং নজরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেইল অপারেশনস) আবিদ উদ্দিন মাহমুদ, ক্রেডিট ম্যানেজার মো. মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাক্টিং হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এমপ্লয়ি ব্যাংকিং) মাসুদ রানা, হেড অব রিটেইল সেলস ইউনিট-৪ এ. কে. এম. মোশাররফ হোসেন, হেড অব অ্যালায়েন্সেস আশরাফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন পেশাজীবীর জন্য আধুনিক, সুবিধাজনক ও গ্রাহকবান্ধব এমপ্লয়ি ব্যাংকিং সেবা সম্প্রসারণে তারা কাজ করে যাচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার