
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কঠোর রাজনৈতিক মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৯ মে) তিনি সাংবাদিকদের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। এ রায় বাস্তবায়ন না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি অভিযোগ করেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যকে তিনি ‘হাওয়া ভবনের মন্ত্রী’ বলেও আখ্যা দেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন ও আবাসন সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানো জরুরি।
তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তিস্তার পানি চাই, যেকোনো মূল্যে চাই। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।”
পরে তিনি নিহত খাদিমুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার