
গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের ক্ষেত্র তৈরি হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জ যে বাংলাদেশের একটি জেলা, তা এখন আর মানুষ বিশ্বাস করতে পারছে না। দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিক আন্দোলনের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
তিনি জানান, শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে একযোগে আন্দোলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আলোচনা শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনার উদ্বোধন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার