
ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন High Court Division of Bangladesh।
রায়ে বলা হয়েছে, এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে—এ ধরনের তথ্য প্রকাশ করা যাবে না। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
আদালত বলেছে, ভ্রূণের লিঙ্গ প্রকাশের চর্চা নারীর প্রতি বৈষম্য বাড়ায় এবং কন্যাশিশু নিয়ে সামাজিক নেতিবাচক প্রবণতা তৈরি করতে পারে। এটি সাংবিধানিক সমতা ও মানবাধিকারের পরিপন্থী বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
রায়ে আরও বলা হয়, শুধু নির্দেশনা বা গাইডলাইন যথেষ্ট নয়—এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি, ডিজিটাল মনিটরিং এবং কার্যকর আইন প্রয়োগ প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, এই রায় সামাজিকভাবে লিঙ্গভিত্তিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে অনৈতিক তথ্য প্রকাশ রোধে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার