
গাজা উপত্যকাজুড়ে নতুন করে সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহ থেকে এ তথ্য জানিয়েছেন তাদের প্রতিনিধি তারেক আবু আজজুম।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির একটি জনবসতিপূর্ণ এলাকায় অভিযান শুরুর আগে বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়তে নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। এরপর সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়ে একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস করা হয়।
হামলায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, গাজার নুসেইরাত শরণার্থীশিবিরেও পৃথক হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ওই হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরাইলের নতুন এ সামরিক অভিযান অঞ্চলটির মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার