
গাজীপুর মহানগরীতে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের কারখানাটিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছিল। হঠাৎ একটি ফ্লোর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কারখানার নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাজীপুর, জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার