
রাজধানীর দারুস সালাম থানার গাবতলীর দীপ নগর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মাছবাহী কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইমরান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
নিহত ইমরানের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার এরেন্দা গ্রামে। তিনি সরোয়ার মোল্লার ছেলে। স্বজনেরা জানিয়েছেন, ইমরান মাছের কোলেস্টরে কাজ করতেন।
আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং বর্তমানে সিএসডি ইঞ্জিনিয়ারিংয়ের গাড়িচালক হিসেবে কর্মরত।
তাদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, গাবতলীর দীপ নগর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মাছবাহী কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ইমরান ও ফারুক দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ফারুককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার