
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে যাচ্ছেন। কয়েকদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা বলেন, “সবার কাছে ক্ষমা চাইছি, আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। এরপর আবার ফিরব। এখন আমার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভীষণ আনন্দিত।”
গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের ছয় মাসের মাথায় প্রথম সন্তানের আগমনের সুখবর জানালেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। তবে ২০২১ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর কিছু সময় অভিনয় থেকে দূরে থাকলেও পরে ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিরিজে অভিনয়ের মাধ্যমে নতুনভাবে আলোচনায় আসেন। ওই কাজের সূত্র ধরেই রাজ নিদিমরুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেম ও বিয়েতে পরিণত হয়।
মাতৃত্বের এই নতুন অধ্যায়ে সামান্থাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্ত ও সহকর্মীরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার