
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে টিনের বেড়া ভেঙে পড়ে রোজি বেগম (৬৬) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রোজি বেগম গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া এলাকার বাসিন্দা এবং দেলোয়ার হোসেনের স্ত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার