
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় আনিছুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান রংপুরের মিঠাপুকুর থানার নিশ্চিন্তপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় চাপরিগঞ্জ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আনিছুর রহমান। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার