
নকআউট পর্বে গোল করে আবার লাল কার্ড দেখা—ফুটবল ইতিহাসে এমন বিরল ঘটনার সাক্ষী হলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান।
বৃহস্পতিবার (২ জুলাই) বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে ৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। তবুও তার দল শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায়।
ম্যাচে প্রায় ৩০ মিনিট যুক্তরাষ্ট্রকে ১০ জন নিয়ে খেলতে হয়। ৬১তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষের পর ভিএআর (VAR) পর্যালোচনার মাধ্যমে রেফারি বালোগানকে লাল কার্ড দেখান।
এই ঘটনায় নকআউট পর্বে গোল করার পর লাল কার্ড পাওয়া খেলোয়াড়দের এক বিশেষ তালিকায় যুক্ত হলেন বালোগান—যেখানে আগে ছিলেন ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান, রোনালদিনহো এবং গারিঞ্চা।
এর আগে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে গোল করার পর ফ্রান্সের জিদান অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন। ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর ব্রাজিলের রোনালদিনহোও লাল কার্ড পান। আর ১৯৬২ বিশ্বকাপে চিলির বিপক্ষে সেমিফাইনালে জোড়া গোলের পর গারিঞ্চাও ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন।
ফুটবলের ইতিহাসে এমন গোল–লাল কার্ডের বিরল সংমিশ্রণ তাই আবারও আলোচনায় এনে দিল বালোগানকে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার