ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গৌরীপুরে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী, মেয়েকে ফোন করে বলল—‘তর বাবারে মারতাম চাইছিলাম না, মইর্যা গেছে’

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর নিহতের মোবাইল ফোন থেকেই তার মেয়েকে কল করে এক ব্যক্তি হত্যার কথা জানিয়ে ফোন কেটে দেন বলে পরিবারের অভিযোগ।

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। পরিবারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাজহারুল ইসলাম আকাশ বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত।

আরও পড়ুনঃ  বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর নিহতের মোবাইল নম্বর থেকে তার মেয়ে বৃষ্টির ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, “তর বাবারে মারতাম চাইছিলাম না, হেরা কয়েকটা ঘা বেশি দিছে, কিন্তু মইর্যা গেছে।” এরপরই কলটি কেটে দিয়ে মোবাইল ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বয়রা বাজার থেকে বাড়ি ফেরার সময় চন্দ্রপাড়া সড়কে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবাকে কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে। তাদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার বাবা পশ্চিমপাড়ার তিন কিশোর এই ঘটনায় জড়িত বলে ইঙ্গিত করেছিলেন, তবে কারও নাম বলতে পারেননি।

আরও পড়ুনঃ  টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

গৌরীপুরে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী, মেয়েকে ফোন করে বলল—‘তর বাবারে মারতাম চাইছিলাম না, মইর্যা গেছে’

আপডেটের সময়: ০৮:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর নিহতের মোবাইল ফোন থেকেই তার মেয়েকে কল করে এক ব্যক্তি হত্যার কথা জানিয়ে ফোন কেটে দেন বলে পরিবারের অভিযোগ।

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। পরিবারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাজহারুল ইসলাম আকাশ বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর নিহতের মোবাইল নম্বর থেকে তার মেয়ে বৃষ্টির ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, “তর বাবারে মারতাম চাইছিলাম না, হেরা কয়েকটা ঘা বেশি দিছে, কিন্তু মইর্যা গেছে।” এরপরই কলটি কেটে দিয়ে মোবাইল ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুর ভাষা বিকাশে কী প্রভাব পড়ে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বয়রা বাজার থেকে বাড়ি ফেরার সময় চন্দ্রপাড়া সড়কে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবাকে কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে। তাদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার বাবা পশ্চিমপাড়ার তিন কিশোর এই ঘটনায় জড়িত বলে ইঙ্গিত করেছিলেন, তবে কারও নাম বলতে পারেননি।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য