ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

জামালপুরে চাহিদা অনুযায়ী সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন ধরে গ্যাস সংকট

চালকদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে জামালপুরে চাহিদা অনুযায়ী সিএনজি গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে ভাড়ায় চালিত অটোরিকশার চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি

চালকদের দাবি, প্রতিদিন তাদের ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাস প্রয়োজন হলেও অনেক সময় মাত্র ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়া যায়। তাও আবার গ্যাস নিতে ১১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হয়।

জামালপুর জেলায় মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় বিভিন্ন উপজেলার চালকদের ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে এসে গ্যাস নিতে হয়। ফলে গ্যাস নিতে এসে যে পরিমাণ গ্যাস পাওয়া যায়, তার বড় অংশই আসা-যাওয়ার পথেই খরচ হয়ে যায় বলে অভিযোগ চালকদের।

আরও পড়ুনঃ  নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী

আরও একটি ফিলিং স্টেশনের দাবি

চালকরা জাবেদ ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের পাশাপাশি জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন।

তাদের দাবি পূরণ না হলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য

জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল রহমান বাবর বলেন, গ্যাস সরবরাহ না থাকায় তাদের পক্ষে চালকদের গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ থাকলে যতক্ষণ গ্যাস পাওয়া যায়, ততক্ষণই তারা চালকদের গ্যাস সরবরাহ করেন।

আরও পড়ুনঃ  খনির বর্জ্যের স্তূপ ধসে দক্ষিণ আফ্রিকায় নিহত ১৪, আটকে থাকতে পারেন আরও অনেকে

তিনি বলেন, এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই।

ঘটনাস্থলে পুলিশ

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

আপডেটের সময়: ০৯:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

জামালপুরে চাহিদা অনুযায়ী সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন ধরে গ্যাস সংকট

চালকদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে জামালপুরে চাহিদা অনুযায়ী সিএনজি গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে ভাড়ায় চালিত অটোরিকশার চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবীর তারিখ ঠিক করতে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

চালকদের দাবি, প্রতিদিন তাদের ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাস প্রয়োজন হলেও অনেক সময় মাত্র ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়া যায়। তাও আবার গ্যাস নিতে ১১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হয়।

জামালপুর জেলায় মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় বিভিন্ন উপজেলার চালকদের ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে এসে গ্যাস নিতে হয়। ফলে গ্যাস নিতে এসে যে পরিমাণ গ্যাস পাওয়া যায়, তার বড় অংশই আসা-যাওয়ার পথেই খরচ হয়ে যায় বলে অভিযোগ চালকদের।

আরও পড়ুনঃ  নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতায় বড় ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

আরও একটি ফিলিং স্টেশনের দাবি

চালকরা জাবেদ ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের পাশাপাশি জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন।

তাদের দাবি পূরণ না হলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য

জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল রহমান বাবর বলেন, গ্যাস সরবরাহ না থাকায় তাদের পক্ষে চালকদের গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ থাকলে যতক্ষণ গ্যাস পাওয়া যায়, ততক্ষণই তারা চালকদের গ্যাস সরবরাহ করেন।

আরও পড়ুনঃ  সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল