
বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে কয়েকদিন ধরে আমদানি করা গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। সংকট কাটাতে মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল কাজ করছে।
অনিন্দ্য ইসলাম অমিত আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের শুরুতে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এফএসআরইউ (Floating Storage Regasification Unit) আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার