গ্রিন কার্ডের কিছু আবেদনকারীর জন্য এক লাখ ডলারের বন্ড চালুর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে নিউইয়র্কে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে মার্কিন কনস্যুলেটের মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদনকারীদের ক্ষেত্রে এমন নিয়ম বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
প্রস্তাব অনুযায়ী, নাগরিকত্ব পাওয়ার আগে কেউ সরকারি সুবিধা গ্রহণ করলে পুরো এক লাখ ডলারের বন্ড বাজেয়াপ্ত হতে পারে।
নিউইয়র্কের অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এর কোনো যৌক্তিক আইনি ভিত্তি নেই এবং এটি অভিবাসনের পথে একটি অন্যায্য আর্থিক বাধা তৈরি করবে।
লিগ্যাল এইড সোসাইটির স্টাফ অ্যাটর্নি হাসান শফিকুল্লাহ বলেন, এই পরিকল্পনা পরিবারভিত্তিক ও সামগ্রিক অভিবাসন সীমিত করার চেষ্টা। নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের জ্যাক আহমদও এটিকে ‘ওয়েলথ লিটমাস টেস্ট’ বা সম্পদের ভিত্তিতে অভিবাসন যাচাইয়ের শামিল বলে সমালোচনা করেছেন।
তবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া নিশ্চিত করতেই আইন প্রয়োগের অংশ হিসেবে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এদিকে কুইন্সের অভিবাসন আইনজীবী ড্যানিয়েল ড্রাকার সতর্ক করে বলেছেন, এই নীতি কার্যকর হলে বহু যোগ্য অভিবাসীর স্থায়ী বসবাসের স্বপ্নই নাগালের বাইরে চলে যেতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার