
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ এবং ১৪টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (১৮ মে) বিজিবি-৫৩ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ছয়টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
এছাড়া সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় পরিচালিত অভিযানে ১৪টি ভারতীয় গরুও জব্দ করা হয়েছে। জব্দ হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা মদ শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং জব্দ গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ঈদুল আজহা সামনে রেখে গরু ও মাদক পাচার ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার