
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতাসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে বিইউপিতে সাইবার নিরাপত্তা, ন্যানো প্রযুক্তি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার