সকালে ঘুম থেকে উঠে কিংবা নাশতার পর চা পান অনেকের দৈনন্দিন অভ্যাস। অফিসের বিরতি, আড্ডা বা বিকেলের সময়েও চা ছাড়া যেন অনেকেরই চলে না। তবে চায়ের সঙ্গে খাওয়া কিছু খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
চা-এ থাকা ক্যাফেইন ও ট্যানিন কিছু খাবারের সঙ্গে প্রতিক্রিয়া করে শরীরের পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে হজমে সমস্যা বা পেটের অস্বস্তি দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ময়দা বা বেসন দিয়ে তৈরি ভাজা খাবার যেমন সিঙাড়া, পাকোড়া ইত্যাদি চায়ের সঙ্গে খেলে গ্যাস, অ্যাসিডিটি ও হজমের সমস্যা বাড়তে পারে। একইভাবে লেবুর মতো সাইট্রাস ফল চায়ের সঙ্গে খেলে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ে বলে ধারণা করা হয়।
এছাড়া অতিরিক্ত হলুদযুক্ত খাবার বা খুব ঠান্ডা খাবার ও পানীয় চায়ের সঙ্গে খেলে হজম প্রক্রিয়ায় অস্বস্তি তৈরি হতে পারে।
আরও বলা হয়, আয়রনসমৃদ্ধ খাবার যেমন ডিম বা সবুজ শাক-সবজি চায়ের সঙ্গে খেলে শরীরে আয়রন শোষণ কিছুটা কমে যেতে পারে। তাই এসব খাবার চা খাওয়ার সঙ্গে সঙ্গে না খেয়ে কিছু সময় বিরতি দিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে তুলনামূলকভাবে চায়ের সঙ্গে মুড়ি, ভাজা বাদাম বা ড্রাই রোস্ট মাখনা খাওয়া বেশি নিরাপদ বিকল্প হিসেবে ধরা হয়। স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যাভ্যাসে সচেতন থাকার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 


























