
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ইতিবাচক প্রভাব হিসেবে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসতে পারে। এতে দেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত হতে পারলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
এ সময় সিলেটে শাহজালালের মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিদ্যমান নিয়মকানুন অনুসরণ করেই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার