
চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহযোগিতা সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক (Observer) হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াইকো একটি আন্তর্জাতিক এআই সহযোগিতা জোট, যা চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। সংস্থাটির সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। বর্তমানে রাশিয়া, পাকিস্তান, ব্রাজিলসহ ২৯টি দেশ এ জোটের সদস্য।
সংস্থাটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং এআই প্রযুক্তির নিরাপদ, দায়িত্বশীল ও মানবকল্যাণমুখী ব্যবহার উৎসাহিত করা।
এছাড়া, উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন বৈশ্বিক এআই পরিবেশ গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নে সহযোগিতা করাও সংস্থাটির অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা, নীতিগত সংলাপ এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার