
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে। দুর্ঘটনার সময় খনির ভেতরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো ৩৮ জন শ্রমিক খনির ভেতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার