কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে র্যাব গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে।
তথ্য অনুযায়ী, রাজীব মিস্ত্রি কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত এক পীর হত্যা মামলার তিন নম্বর আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
র্যাবের দাবি, গ্রেপ্তারের সময় তিনি একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন। সেই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে মামলাটিতে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজীব মিস্ত্রিকে পরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার