
ঝালকাঠির নলছিটিতে চেক জালিয়াতির মামলায় সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার