
‘আপনার চোখকে ভালোবাসুন’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র্যালিটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে কুমিল্লার বিভিন্ন চিকিৎসক অংশ নেন। আয়োজনে সহযোগিতা করে পপুলার ফার্মাসিউটিক্যালস।
আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের যত্ন শুধু একটি দিনের সচেতনতার বিষয় নয়; নিয়মিতভাবে চোখের সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। চোখের ছোটখাটো সমস্যাও অনেক সময় বড় জটিলতায় রূপ নিতে পারে।
বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা। পাশাপাশি নিজের চোখের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও চোখের যত্নে উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা।
সভায় ওএসবি কুমিল্লার সভাপতি অধ্যাপক ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এএম আনিছুর রহমান, উপদেষ্টা অধ্যাপক ডা. জামাল নিজম উদ্দিন আহামেদ, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. নাজমুস সাদাত পিলু, অধ্যাপক ডা. মোস্তফা কামাল মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকেরা বক্তব্য দেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার