Dev-কে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর। All India Trinamool Congress-এর ভরাডুবির পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতার একাংশ অভিনেতা-সাংসদ দেবকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফল ঘোষণার পর এক অনুষ্ঠানে উপস্থিত হলে হঠাৎ করেই বিক্ষুব্ধ ভিড়ের মুখে পড়েন দেব। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।
বিরোধী শিবিরের দাবি, এই ঘটনা রাজ্যের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দেব কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে মনে করছেন, রাজনীতি থেকে দূরে সরে গিয়ে অভিনয়েই মনোযোগ দেওয়া উচিত দেবের। আবার কেউ কেউ বলছেন, দর্শক এখনও অভিনেতা দেবকে আগের মতোই ভালোবাসেন, সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মূলত ‘রাজনীতিক দেব’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব নিজেও ইঙ্গিত দিয়েছেন, তিনি ভবিষ্যতে রাজনীতির চেয়ে অভিনয়ে বেশি মন দিতে চান। তার ভাষায়, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি এবং তিনি আগের মতো অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে দেবকে উদ্ধৃত করে বলা হয়, তিনি চান বাংলা চলচ্চিত্র অঙ্গনে বিভাজন ও ‘ব্যান সংস্কৃতি’ বন্ধ হোক। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় চলচ্চিত্রশিল্পে আরও বেশি কাজ ও বিনিয়োগ আসবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার