ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

গত ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনতে সরকার কাজ করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  জরুরি চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

আইনমন্ত্রী বলেন, দেশে সংকট রয়েছে। তবে এসব সংকট সমাধানের চেষ্টাও সরকার করে যাচ্ছে। মানুষকে কোনো ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। সরকার চেষ্টা করেছে দেশে সবচেয়ে পরে তেলের দাম বাড়াতে।

আরও পড়ুনঃ  ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে গোলাম পরওয়ারের অভিযোগ

আইনমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার চাপ কমানো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সংকট থাকলেও তা মোকাবিলায় সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

গত ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনতে সরকার কাজ করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

আইনমন্ত্রী বলেন, দেশে সংকট রয়েছে। তবে এসব সংকট সমাধানের চেষ্টাও সরকার করে যাচ্ছে। মানুষকে কোনো ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। সরকার চেষ্টা করেছে দেশে সবচেয়ে পরে তেলের দাম বাড়াতে।

আরও পড়ুনঃ  ব্র্যাকে চাকরি, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ   আজ টিভিতে যেসব খেলা দেখতে পারবেন