
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা একটি নম্বর থেকে পাঠানো বার্তায় তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ ধ্বংস করে দেওয়া এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি অজ্ঞাত নম্বর থেকে ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে এসব বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে বলা হয়, তিনি আগের মতো কাজ চালিয়ে গেলে তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বংশ শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পাশাপাশি, এরপর থেকে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভালো হবে না বলে সতর্ক করা হয়।
আরেকটি বার্তায় ওসিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে বলা হয়, নিজের জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে এ ধরনের গ্রেপ্তার বন্ধ করতে হবে। অন্যথায় তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে এবং রাস্তায় পড়ে থাকার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার