ফুটবল বিশ্বকাপের মঞ্চে এবার ইতিহাস গড়তে যাচ্ছে Curaçao। মাত্র দুই লাখেরও কম জনসংখ্যার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর সেই ঐতিহাসিক আসরের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই ভাই— Leandro Bacuna ও Juninho Bacuna।
দলের অধিনায়ক লিয়েন্দ্রো বাকুনা একসময় খেলেছেন Aston Villa-তে। বর্তমানে তিনি তুরস্কের ক্লাব ইগদির এফকেতে খেলছেন। তার ছোট ভাই জুনিও বাকুনাও মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বর্তমানে ডাচ ক্লাব ভলেনডাকে খেলেন।
বিশ্বকাপ স্কোয়াডে আরও আছেন Tahith Chong। Manchester United-এর সাবেক একাডেমি তারকা চং নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেললেও পরে কুরাসাওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব Sheffield United-এর সদস্য।
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে খেলবে কুরাসাও। নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন তারা মুখোমুখি হবে Germany-এর। একই গ্রুপে রয়েছে Ecuador ও Ivory Coast।
গোলরক্ষক: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলোয় রুম।
ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।
মিডফিল্ডার: জুনিও বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর’জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রেড রোমেরাথু।
ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেঞ্জি গোরি, সন্টজে হ্যানসেন, জার্ভেন কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, ইয়ুর্গেন লোকাডিয়া, জের্ল মার্গারিটা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার