
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না।
তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। এ অর্থ দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজে লাগানো হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থ কোথা থেকে আসবে। কিন্তু বিগত সময়ের অর্থ পাচার বন্ধ করে জনগণের অর্থ জনগণের কাজেই ব্যবহার করা হবে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, যারা অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং দেশের অর্থ আর বিদেশে যেতে দেওয়া হবে না। জনগণকে সতর্ক থেকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সহযোগিতা থাকলে দেশের অর্থ কেউ বিদেশে নিতে পারবে না। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে চা শ্রমিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে তিনি চা শ্রমিকদের জন্য অনুদান ও বিভিন্ন সহায়তা কর্মসূচিরও উদ্বোধন করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার