ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪ সময় দেখুন

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুনঃ  স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই

তিনি বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। জনগণের দাবিগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।”

জামায়াত আমির বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পাসপোর্ট আদালতের জিম্মায়

তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে এসে দাবিগুলো গ্রহণের আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার সফল হলে তাদের ধন্যবাদ জানানো হবে, তবে ব্যর্থ হলে আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

পুলিশের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের অনুরোধে আমরা আপাতত এখানে থেমেছি। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি।”

এর আগে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

আপডেটের সময়: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুনঃ  বরিশালে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

তিনি বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। জনগণের দাবিগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।”

জামায়াত আমির বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে এসে দাবিগুলো গ্রহণের আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার সফল হলে তাদের ধন্যবাদ জানানো হবে, তবে ব্যর্থ হলে আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার