
দিনাজপুরের হিলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরের শিকার হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
নিহত রফিকুল ইসলাম খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত দুই ভাতিজা তামজিদুল ও জাকিরুল পলাতক রয়েছেন।
নিহতের ছেলে জানান, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে বসে গল্প করছিলেন তার বাবা। এ সময় চাচাতো ভাই তামজিদুল ও জাকিরুল বাড়িতে এসে জমিজমা নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তর্কে জড়ান।
একপর্যায়ে তারা লাঠি দিয়ে রফিকুল ইসলামকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার