ঢাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ ছাড়া আর কোনো কার্যকর বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (১৩ মে) রাজধানীর কালশী এলাকায় সাংবাদিক কলোনী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মিরপুর ও কালশী এলাকার খালগুলো দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অবৈধ দখলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতেই এলাকাগুলোতে নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, খাল নিয়মিত পরিষ্কার করা হলেও কিছু সময় পর আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, যা টেকসই সমাধান নয় এবং এতে জনগণের অর্থের অপচয় হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, যারা খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নিতে হবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার