
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।
ভাষণে ট্রাম্প বলেন, ‘‘আমি কি তাদের জাহান্নামে ঠেলে দেব; যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’’
তবে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমাদের একটি চুক্তি হবে। কারণ চুক্তি না করা তাদের জন্য কোনো কাজের কথা নয়। তারা কেবল মধ্যবর্তী নির্বাচনে আমার ফলাফল কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে।’’
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, মস্কোর আগ্রাসন বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি দ্রুত সম্ভব।
ট্রাম্প বলেন, ‘‘আমরা রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা বিষয়টির সুরাহা করব। আমি মনে করি, মানুষ যতটা দ্রুত ভাবছে, তার চেয়েও দ্রুত গতিতে এটি ঘটতে যাচ্ছে।’’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার