জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নবনির্বাচিত সভাপতি হিসেবে তাঁর শপথ অনুষ্ঠিত হয়।
এক বছর দায়িত্ব পালন করবেন
শপথের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরামগুলোর একটি। এর ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই কূটনীতিক।
প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব আজ
শপথ নেওয়ার পর আজ দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে ড. খলিলুর রহমানের।
এ সভার মধ্য দিয়ে ৮১তম অধিবেশনে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
প্রতিবেদকের নাম 




















