ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, দীর্ঘ চাকরি জীবনে নানা বঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক চাপের মধ্যেও তিনি তার বিশ্বাস ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আবেগঘন বক্তব্য দেন। সেখানে তিনি নিজের দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথম তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পেয়েছেন, যা তার কাছে এক বিশেষ ও গর্বের মুহূর্ত।
তিনি দাবি করেন, চাকরি জীবনের শুরুতেই রাজনৈতিক পরিচয়ের কারণে মাত্র ১৭ মাসের মাথায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন।
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিআইজি আরও বলেন, জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে জীবনের বিভিন্ন সময়ে তিনি নানা ধরনের মানসিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।
শেষে তিনি তার বক্তব্যে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার