ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) দলীয়ভাবে মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে বলে জানিয়েছে দলটি। বুধবার (১৩ মে) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া নির্বাচন কমিশনে এই হিসাব জমা দেন।
জমাকৃত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মোট ১৯৬ জন প্রার্থী অংশ নেন। তবে প্রার্থীদের ব্যক্তিগত নির্বাচনী প্রচারণার জন্য দলীয় তহবিল থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হিসাব বিবরণীতে দেখা যায়, নির্বাচনী প্রচারণায় দলটির ব্যয় হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া জনসভা আয়োজন বাবদ খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং স্টাফ ব্যয়ে ব্যয় হয়েছে আরও ৬৫ হাজার টাকা।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত সব ধরনের আর্থিক লেনদেন প্রাইম ব্যাংকের বনানী শাখার একটি নির্দিষ্ট হিসাবের মাধ্যমে পরিচালিত হয়েছে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা অবশিষ্ট রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার