জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে “পোষ্য শিক্ষাবৃত্তি” চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে ৬ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানরা আবেদন করতে পারবেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তরসহ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষি বিষয়ে সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে। কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। একইভাবে সমান যোগ্যতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
তবে স্বামী-স্ত্রী দুজনই যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হন, তাহলে শুধু একজনই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। একজন কর্মচারী তার চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্য এই বৃত্তি পাওয়ার সুযোগ পাবেন।
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর আগের বছরের পরীক্ষার ফলাফলের ভিত্তি ধরা হবে। প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তি রসিদ, পূর্ববর্তী পরীক্ষার ফলের সত্যায়িত কপি, জন্মনিবন্ধন বা এনআইডি এবং পিতা-মাতার এনআইডির কপি জমা দিতে হবে।
আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর ২০২) থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা ফরম সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সুপারিশসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার