
জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও বিদ্যমান সুদের হার ও শর্তই বহাল থাকবে।
সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ বিষয়ে গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারী গ্রাহকরা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে সঞ্চয় স্কিমের বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।
এ সিদ্ধান্তের ফলে জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুবিধা ও মুনাফার হার আগামী ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার