
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গত ১৬ বছরে তার দলের মতো ত্যাগ স্বীকার অন্য কোনো রাজনৈতিক দল করেনি।
সোমবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল গত ১৬ বছরে এত ত্যাগ স্বীকার করেনি। আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে জেলখানায় ফাঁসি ও কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে।”
এটিএম আজহারুল ইসলাম আরও দাবি করেন, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে আটজন শহীদ হন। তবে এ ঘটনার দীর্ঘ সময় পরেও কোনো বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
সভায় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন সময়ের স্মৃতি ও দাবি তুলে ধরেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার